কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

সুমন চট্টোপাধ্যায়

1 min read September 17, 2026

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়

কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়

প্রশ্নগুলো সহজ, আর উত্তরও জানা।।

কত বছর পাহাড় বাঁচে ভেঙেগ যাবার আগে

কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে

ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে

বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।।

কত হাজার বারের পর আকাশ দেখা যাবে

কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে

কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,

বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক সুমন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *