
কতদিন পরে এলে, একটু বসো ।
তোমায় অনেক কথা বলার ছিল যদি শোন ।।
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠূক তোমার মনের ঘরে ।
বহুদিন এমন কথা বলার ছুটি পায়নি যেন ।।
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা ।
চেনা গান বাজলো যদি বেজেই আবার থামবে কেন ।।
***
কতোদিন পরে এলে একটু বসো
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
