কত দুঃখ সহিব তোর পিরিতে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কত দুঃখ সহিব তোর পিরিতে
আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে ॥

আপন জেনে সরল মনে প্রাণ দিলাম তোর হাতে
কুল গেলো কলঙ্কী হইলাম দাগ লাগাইলাম জাতে ॥

ছেড়ে গেলা সোনা বন্ধু নিলা না তোর সাথে
তুমি যদি ভালো আমি পারি না ভুলিতে ॥

মন মানে না ঘরে থাকতে পারি না বুঝাইতে
উড়ু উড়ু করে পরান উড়িয়া যাইতে ॥

তোমার বিচ্ছেদের আগুন আমার কলিজাতে
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে পারি না নিভাইতে ॥

বনপোড়া হরিণের মতো শান্তি নাই জগতে
পাগল আবদুল করিম বলে আর পারি না সইতে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *