কনক-বরণ করিয়া মনে ভ্রমই মাধব গহন বনে

চণ্ডীদাস

1 min read September 17, 2026

খণ্ডিতা ।। ধানশী ।।

কনক — বরণ করিয়া মনে।

ভ্রমই মাধব গহন বনে।।

হিমকর হেরি মূরছি পড়ি।

ধূলায় ধূসর যাওত গড়ি।।

অপরাধী আমি কোথায় যাব?

রাই সুধামুখী কেমনে পাব?

এতেক কহিতে মিললি রাই।

চণ্ডীদাস তব জীবন পায়।। *

——————-

কনক-বরণ – রাধিকা।

হিমকর হেরি মূরছি পড়ি – চন্দ্রকে দেখিয়া শ্রীরাধার মুখচন্দ্র মনে উদয় হইয়া শ্রীকৃষ্ণ মূচ্ছিত হইলেন।

* লীলাসমুদ্র।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন চণ্ডীদাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *