কবিতা কি তাই ? কবিতা কি শুধু তাই ?

অলোকনাথ দে

1 min read September 17, 2026

(কবি বীরেন্দ্র চট্টপাধ্যায় কে মনে রেখে)

কবিতা কি তাই ?

কবিতা কি শুধু তাই ?

মনের খেয়ালে কাগজে-কলমে

. শব্দ সাজাই ?

কবিতা কি শুধু রম্য-রচনা

ফুল পাখি আর চাঁদের জোছোনা

প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ

. নৌকো ভাসাই ?

কবিতা কি শুধু “ওমর খয়াম”

অথবা বিরহী যক্ষের নাম

প্রেমের অনলে একাকিনী জ্বলে

. “বিরহিনী রাই” ?

কবিতা বন্দী চার-দেওয়ালে

তোমার আমার চোখের আড়ালে

কবিতাকে আনো রাজপথে আজ

. মিছিলে চাই॥

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – অলোকনাথ দে

শিল্পী – ভূপেন হাজারিকা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অলোকনাথ দে ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *