কর রে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

কর রে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে।

মিশবি যদি জাত সিফাতে এ তনু আখেরের দিনে৷

সাধিলে নূরের পেয়ালা

খুলে যাবে রাগের তালা

অচিন মানুষের খেলা

দেখবি রে তুই দুই নয়নে।।

জব্বর গুরুরে ধরে

সাধ রে আর নূর জহরে

এ চার করণ ভারি আছে রে

অতি গোপনে।।

ফান-ফিশ-শেখ বাকা ফানা

ফানা-ফিল্লা ফানা-ফির-রসুল

এ চার ঘরেতে লালন

মুরশিদ ভজরে অতি গোপনে।।

———————–

লালন-গীতিকা, পৃ. ১৫২-৫৩

সত্তরি জব্বরি নরী

চেন রে সেই নর-জহুরী

এ চারি পেয়ালা ভারী

আছে রে মন অতি গোপনে।।

ফানা-ফিশ-শেখ ফানা-ফির-রসুল

ফানাফিল্লা, ফানাবাকা স্থূল

এ চারি মোকামে লালন

ভজরে মুরশিদ নির্জনে।।

— বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ৩১৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *