কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

কলির জীবের ভাগ্যে গৌরচান্দ উদয় হইয়াছে।।ধু।।
রাধা ভাব প্ৰেমতরঙ্গে ভুবন মাথিয়াছে।।চি।।
সঙ্গে অদ্বৈত নিত্যানন্দ শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ হে
অনুপ্ৰতি প্ৰেমরত্নধন অৰ্পণ করিয়াছে।।১।।
গৌর প্রেমের ঢেউ টের পায় না কেউ
হরি হরি বৈলে ধুলায় লুটতেছে।।২।।
যারা ভাগ্যে ছিল প্ৰেম ধন পাইল
ও তার মানব জন্ম সফল হইল হে
রাধারমণ বলে প্ৰেম জলে জগৎ ভাসিয়াছে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *