কাঙালের বন্ধু রে কাঙাল জেনে দয়া কর মোরে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

কাঙালের বন্ধু রে
কাঙাল জেনে দয়া কর মোরে
আশায় নিরাশ করিও না
বলি করজোড়ে ॥

আকাশে নয় পাতালে নয়
নহে তুমি দূরে
স্বরূপেতে আছ জানি
ভক্তের অন্তরে ॥

কাম-ক্রোধ-লোভ-মোহ
সঙ্গে সঙ্গে ঘোরে
ভাণ্ডারের ধন করে হরণ
নিল মদনা চোরে ॥

কামসাগরে ছাড়লাম তরী
যৌবনের আষাঢ়ে
রিপুর বশে বশী হয়ে
পড়লাম ঘোর আঁধারে ॥

সঙ্গীহারা অধর্মরা
কে রাখবে আদরে
কালনী নদীর তীরে করিম
আছে কুঁড়েঘরে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *