
প্রসাদী সুর – একতালা।
কাজ কি রে মন যেয়ে কাশী।
কালীর চরণ কৈবল্যরাশি॥
সার্ধ ত্রিশ কোটি তীর্থ মায়ের চরণবাসী।
যদি সন্ধ্যা জান, শাস্ত্র মান, কাজ কি হয়ে কাশীবাসী॥
হৃৎকমলে ভাব ব’সে, চতুর্ভুজা মুক্তকেশী।
রামপ্রসাদ এই ঘরে বসি,
পাবে কাশী দিবানিশি॥
প্রসাদী – একতালা
কাজ কি রে মন যেয়ে কাশী।
কালীর চরণ কৈবল্যরাশি॥
সার্ধ ত্রিশ কোটী তীর্থ মায়ের ও চরণবাসী।
যদি সন্ধ্যা জান, শাস্ত্র মান, কাজ কি হয়ে কাশীবাসী॥
হৃৎকমলে ভাব ব’সে, চতুর্ভুজা মুক্তকেশী।
রামপ্রসাদ এই ঘরে বসি, পাবে কাশী দিবানিশি॥
কাজ কি রে মন যেয়ে কাশী।
কালীর চরণে কৈবল্যরাশি॥
সার্ধ ত্রিশ কোটি তীর্থ মায়ের ও চরণ-বাসী।
যদি সন্ধ্যা জান, শাস্ত্র মান, কাজ কি হ’য়ে কাশীবাসী?
হৃৎ-কমলে ভাব ব’সে চতুর্ভুজা মুক্তকেশী।
রামপ্রসাদ এই ঘরে বসি’ পাবে কাশী দিবানিশি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
