কার মঞ্জীর রিনিঝিনি বাজে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সিন্ধুড়া কাওয়ালি

কার মঞ্জীর রিনিঝিনি বাজে, — চিনি চিনি।

প্রাণের মাঝে সদা শুনি তারই রাগিণী॥

চিনি চিনি॥

বন-শিরীষের জিরিজিরি পাতায়

ধীরি ধীরি ঝিরিঝিরি নূপুর বাজায়,

তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী॥

চিনি চিনি॥

আমার প্রাণে তারই চরণের অনুরণনে

ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরনে।

কান পেতে রই দুয়ার-পাশে

তারই আসার আভাস আসে,

ঝংকার তোলে মনের বীণায় বীণ-বাদিনী –

চিনি চিনি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *