কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

দরবারি কানাড়া – গীতাঙ্গী

কারা-পাষাণ ভেদি জাগো নারায়ণ।

কাঁদিছে বেদি-তলে আর্ত জনগণ,

বন্ধ-ছেদন জাগো নারায়ণ॥

হত্যা-যূপে আজি শিশুর বলিদান,

অমৃত-পুত্রেরা মৃত্যু-ম্রিয়মাণ!

শোণিত-লেখা জাগে – নাহি কি ভগবান?

মৃত্যুক্ষুধা জাগে শিয়রে লেলিহান!

শঙ্কানাশন জাগো নারায়ণ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *