কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে

রশিদ উদ্দিন

1 min read September 17, 2026

কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে ॥
কারে লইয়া কাটাইলে নিশি ॥
আগে যদি জানতাম বন্ধু হইবে পরের বাসী ।
তবে কি আর পরান খুলিয়া এতো ভালবাসি ॥
প্রথম পিরিতের কালে দিলে মুখের হাসি ।
কীজন্যে ছাড়িয়া গেলে আমারে বানাইয়া দোষী ॥
কুল কলঙ্কের ভয় রাখি না অভাগিনী দাসী
চাতকিনীর মত হইলাম তোমার প্রেমের পিয়াসী ॥
কবি রশিদ কেন্দে বলে, যারা প্রেমের বিলাসী
বিদেশি পুরুষের সঙ্গে কইরওনা মিশামিশি ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রশিদ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *