কালীপদ মরকত আলানে, মনকুঞ্জরেরে বাঁধ এঁটে

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

কালীপদ-মরকত-আলানে, মন-কুঞ্জরেরে বাঁধ এঁটে।
ওরে কালীনাম-তীক্ষ্ণখড়্গে কর্ম-পাশ ফেল কেটে॥
নিতান্ত বিষয়াসক্ত মাথায় কর বেসার বেটে।
ওরে একে পঞ্চভূতের ভার,
আবার ভূতের বেগার মর খেটে॥
সতত ত্রিতাপের তাপে হৃদি-ভূমি গেল ফেটে।
নব কাদম্বিনীর বিড়ম্বনা, পরমায়ু যায় ঘেটে॥
নানা তীর্থ পর্যটনে শ্রম মাত্র পথ হেঁটে।
পাবে ঘরে ব’সে চারি ফল বুঝ না রে দুঃখ চেটে॥
রামপ্রসাদ কয় কিসে কি হয়
মিছে মোলেম শাস্ত্র ঘেঁটে।
এখন ব্রহ্মময়ীর নাম কোরে,
ব্রহ্মরন্ধ্র যাক ফেটে॥

প্রসাদী – একতালা

কালীপদ-মরকত-আলানে, মন-কুঞ্জরেরে বাঁধ এঁটে।
কালীনাম-তীক্ষ্ণখড়্গে, কর্মপাশ ফেল কেটে॥
নিতান্ত বিষয়াসক্ত, মাথায় কর বেসার বেটে।
ওরে একে পঞ্চভূতের ভার, আবার ভূতের বেগার মর খেটে।
সতত ত্রিতাপের তাপে, হৃদিভূমি গেল ফেটে।
নব-কাদম্বিনীর বিড়ম্বনা, পরমায়ু যায় ঘেঁটে॥
নানা তীর্থ-পর্যটনে, শ্রমমাত্র পথ হেঁটে।
পাবে ঘরে বসে চারি ফল বুঝনা রে দুঃখ চেটে॥
রামপ্রসাদ কয় কিসে কি হয়, মিছে মোলেম শাস্ত্র ঘেঁটে।
এখন ব্রহ্মময়ীর নাম ক’রে, ব্রহ্মরন্ধ্র যাক ফেটে॥

কালীপদ-মরকত-আলানে মন-কুঞ্জরেরে বাঁধ এঁটে।
কালীনাম-তীক্ষ্ণখড়্গে কর্মপাশ ফেল কেটে॥
নিতান্ত বিষয়াসক্ত মাথায় কর বেসার বেটে।
একে পঞ্চভূতের ভার, আবার ভূতের বেগার মর খেটে
সতত ত্রিপাপের তাপে হৃদয়ভূমি গেল ঢেঁটে।
নব কাদম্বিনীর বিড়ম্বনা পরমায়ু যায় ঘেটে॥
নানাতীর্থ-পর্যটন শ্রম মাত্র পথ হেটে।
পাবে ঘরে বোসে চারি ফল, বুঝনারে দুঃখ চেটে॥
রামপ্রসাদ বলে কিসে কি হয় মিছে মলেম শাস্ত্র ঘেটে!
এখন ব্রহ্মময়ীর নাম কোরে ব্রহ্মরন্ধ্র যাক ফেটে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *