
ললিত-বিভাষ – আড়খেমটা।
কালীর নামের গণ্ডী দিয়া আছি দাঁড়াইয়ে।
শুন রে শমন তোরে কই, আমি তো আটাশে নই,
তোর কথা কেন রব সয়ে॥
ছেলের হাতের মোওয়া নয় যে খাবে হুলকো দিয়ে।
কটু বলবি সাজাই পাবি, মাকে দিব কয়ে।
সে যে কৃতান্তদলনী শ্যামা, বড় ক্ষেপা মেয়ে॥
শ্রীরামপ্রসাদে যেন, কয় শ্যামা গুণ গেয়ে।
আমি ফাঁকি দিয়ে চ’লে যাব, চক্ষে ধূলা দিয়ে॥
ললিত-বিভাস – আড়াঠেকা
কালীর নামে গণ্ডী দিয়ে আছি দাঁড়াইয়ে।
শোনরে শমন তোরে কই, আমি তো আটাসে নই,
তোর কথা কেন রব সয়ে।
ছেলের হাতের মোয়া নয় যে খাবে ভোগা দিয়ে॥
কটু বলবি সাজাই পাবি, মাকে দিব কয়ে।
সে যে কৃতান্ত-দলনী শ্যামা, বড় ক্ষেপা মেয়ে॥
শ্রীরামপ্রসাদে কয়, যেন শ্যামা-গুণ গেয়ে,
আমি ফাঁকি দিয়ে চ’লে যাব, চক্ষে ধূলা দিয়ে॥
রাগিণী ললিত বিভাষ। তাল আড়খেমটা।
কালী নামে গণ্ডী দিয়া আছি দাঁড়াইয়া।
শুনরে শমন তোরে কই, আমি ত আটাসে নই,
তোর কথা কেনে রব সয়ে। ছেলের হাতের মোওয়া
নয় যে খাবে হুলকো দিয়ে।
কটু বলবি সাজাই পাবি মাকে দিব কয়ে॥
সে যে কৃতান্তদলনী শ্যামা বড় ক্ষেপা মেয়ে॥
রামপ্রসাদ যেন কয় শ্যামাগুণ গেয়ে আমি ফাঁকি
দিয়ে চলে যাব চক্ষে ধুলা দিয়ে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
