কালী ব্রহ্মময়ী গো

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

কালী ব্রহ্মময়ী গো!
বেদাগম-পুরাণে করিলাম কত খোঁজ-তলাসি॥
মহাকালী, কৃষ্ণ, শিব, রাম, সকল আমার
এলোকেশী॥
শিবরূপে ধর শিঙা, কৃষ্ণরূপে ধর বাঁশী।
ওমা রামরূপে ধর ধনু, কালীরূপে করে অসি॥
দিগম্বরী দিগম্বর পীতাম্বর চিরবিলাসী।
শ্মশান-বাসিনী-বাসী, অযোধ্যা-গোকুল-নিবাসী॥
যোগিনী ভৈরবী সঙ্গে, শিশুসঙ্গে এক বয়সী।
এ মা অনুজ ধানুকী সঙ্গে জানকী পরম রূপসী॥
প্রসাদ বলে ব্রহ্মনিরূপণের কথা দেঁতোর হাসি।
আমার ব্রহ্মময়ী সকল ঘরে, পদে গঙ্গা গয়া কাশী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *