কিবা শোভা দ্বিদলের ‘পরে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

কিবা শোভা দ্বিদলের ‘পরে।

এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে।।

আলোক-সম্ভব সে নিত্য গোলক

তাহে বিরাজ করে পূর্ণ ব্রহ্মলোক;

হলে দ্বি-দল নির্ণয়

সব জানা যায়

বাধা থাকে না সাধন-দ্বারে।।

শত কিংবা সহস্রদল

রস-রতি করে চলাচল;

দ্বি-দলেতে স্থিতি

বিদ্যুত্‌ আকৃতি

ষড়-দলে সে তো ষড়তত্ত্ব হয়

দশম দলে মৃণাল-গতি গঙ্গা বয়;

ও যে তীর-ধারা তার

শ্রীগুণ বিচার

লালন বলে, গুরু অনুসারে।।

—

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০৫

কথান্তরঃ

কিবা শোভা দ্বি-দলে ‘পরে।

রস মণি-মাণিক্যের রূপ ঝলক মারে।।

আবিম্ভ স্তম্ভেতে অনিত্য গোলক

বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক;

হলে দ্বি-দল নির্ণয়

সব জানা যায়

প্রসঙ্গ থাকে না সাধন-দ্বারে।।

শত কিংবা সহস্রদল

রস-রতি রূপে করে চলাচল;

দ্বি-দলে স্থিতি

বিদ্যুত্‌ আকৃতি

ষড়-দলে বারাম যোগাল তারে।।

ষড়-দলে সে তো ষড়তত্ত্ব হয়

দশম দলে মৃণাল-গতি গঙ্গা বয়;

ও গো তিরোধারা তার

শ্রীগুণ বিচার

লালন বলে গুরু অনুসারে।।

লালন-গীতিকা, পৃ. ১৫৫-৫৬

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *