কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ

রামনিধি গুপ্ত

1 min read September 17, 2026

|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা ||কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ |

রতি পতি সেনাপতি, অনঙ্গ যাহার খ্যাতি, জ্বালাতনে করে

জ্বালাতন ||

দেখ, এমন পবন, জগত জনজীবন,

ঋতুগণে বিপরীত, হ’য়ে হুতাশন বত,

দহে সদা বিরহিনী জনে || ১ ||

কোকিল মধুর স্বরে, অন্তর উল্লাস করে |

পথিকজনরমণী, ওই স্বর কর্ণে শুনি, বলে, —

বিষ শর নাশে পরাণ || ২ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রামনিধি গুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *