কি রূপ দেখিলুঁ মধুর-মূরতি পিরীতিরসের সার

দ্বিজ ভীম

1 min read September 17, 2026

কি রূপ দেখিলুঁ মধুর-মূরতি

পিরীতিরসের সার।

হেন লয় মনে এ তিন ভুবনে

তুলনা নাহিক আর।।

বড় বিনোদিয়া চূড়ার টালনি

কপালে নন্দনচাঁদ।

জিনি বিধুবর বদন সুন্দর

ভুবনমোহন ফাঁদ।।

নব জলধর রসে ঢরঢর

বরণ চিকণকালা।

অঙ্গের ভূষণ রজত কাঞ্চন

মণি-মুকুতার মালা।।

জোড়া ভুরূ যেন কামের কামান

কেনা কৈল নিরমাণ।

তরল নয়নে তেরছ চাহনি

বিষম কুসুমবাণ।।

সুন্দর অধরে মধুর মুরলী

হাসিয়া কথাটি কয়।

দ্বিজ ভীমে কহে ও রূপ-নাগর

দেখিলে পরাণ রয়।।

————————

রূপমুগ্ধা রাধা ।। দ্বিজ ভীম ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন দ্বিজ ভীম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *