
কী অসীম সাহস তোর, মেয়ে।
আমার সাহস!
তাঁর সাহসের নাই তুলনা।
কেউ যে কথা বলতে পারে নি
তিনি ব’লে দিলেন কত সহজে–
জল দাও।
ওই একটু বাণী–
তার দীপ্তি কত;
আলো ক’রে দিল আমার সারা জন্ম।
বুকের উপর কালো পাথর চাপা ছিল যে,
সেটাকে ঠেলে দিল–
উথলি উঠল রসের ধারা।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
