
কুঞ্চিত কেশিনি নিরুপম-বেশিনি
রস-আবেশিনি ভঙ্গিনি রে |
অধর সুরঙ্গিনি অঙ্গ তরঙ্গিনি
সঙ্গিনি নব নব রঙ্গিনি রে ||
সুন্দরী রাধে আওয়ে বনী
ব্রজরমণীগণ-মুকুট-মণি রে |
কুঞ্জর-গামিনি মোতিম-দামিনি
দামিনী-চমক নেহারিণি রে |
অভরণ-ধারিণি নব-অভিসারিণি
শ্যামর-হৃদয় বিহারিণি রে ||
নব-অনুরাগিণি অখিল-সোহাগিনি
পঞ্চম রাগিণি মোহিনি রে |
রাস-বিলাসিনি হাস-বিকাশিনি
গোবিন্দদাস-চিত শোহিনি রে ||
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
