
**কুন্দ ফুলের মালা**
হেতাল তোমায় ডাকে
গোরান্ বনের ফাঁকে
সুন্দরী গাছ সোনার থালায়
সাজাই বরন ডালা
কুন্দ ফুলের মালায় সাজায়
কুন্দ ফুলের মালায়
শহর অনেক দূরে -স্মৃতির সমুদ্দুরে
ঢেউ তুলেছে অচেনা কোন
কান্না হাসির পালা
দমকা হাওয়ার ভোরে
বলছে আদর করে
নতুন অতিথ বরণ করো
কুন্দ ফুলের মালায়…
কুন্দ ফুলের মালায় সাজো
কুন্দ ফুলের মালা
কুন্দ ফুলের মালায় সাজায়
কুন্দ ফুলের মালা
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
