কুসুম-সুকুমার শ্যামল তনু

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

বাগেশ্রী – সিন্ধু কহারবা

কুসুম-সুকুমার শ্যামল তনু

হে ফুল-দেবতা লহো প্রণাম।

বিটপী-লতায় চিকন পাতায়,

ছিটাও হাসি কিশোর শ্যাম॥

পূজার থালা এ অর্ঘ্য-ডালা

এনেছি দিতে তোমার পায়,

দেহো শুভ বর কুসুম-সুন্দর

হউক নিখিল নয়নাভিরাম॥

এ বিশ্ব বিপুল কুসুম-দেউল

হউক তোমার ফুল-কিশোর,

মুরলী-করে এসো গোলোক-বিহারী

হউক ভূলোক আনন্দ-ধাম॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *