
ললিত-বিভাস – একতালা।
কেবল আসার আশা, ভবে আশা, আসা মাত্র হলো।
যেমন চিত্রের পদ্মেতে পড়ে, ভ্রমর ভুলে রলো॥
মা নিম খাওয়ালে, চিনি ব’লে, কথায় ক’রে ছলো।
ও মা! মিঠার লোভে তিত মুখে সারা দিনটা গেলো।
মা খেলবি বলে, ফাঁকি দিয়ে নাবালে ভূতলো।
এবার যে খেলা খেলালে মা গো, আশা না পূরিলো॥
রামপ্রসাদ বলে ভবের খেলায়, যা হবার তাই হলো।
এখন সন্ধ্যাবেলায় কোলের ছেলে,
ঘরে নিয়ে চলো॥
আসার আশা আশা কেবল আসা মাত্র হলো।
চিত্রের কমলে যেন ভৃঙ্গ ভুলে গেলো।
খেলবো বোলে ফাঁকি দিয়ে নাবালে ভূতলো।
এবার যে খেলা খেলালে মাগো আশা না পূরিলো॥
নিম্ খাওয়ালে চিনি দিবে কথায় কোরে ছলো।
ওমা মিঠার ভোলে তিক্তমুখে সারা দিনটা গেলো॥
কেবল আসার আশা, ভবে আসা, আসা মাত্র হলো।
যেমন চিত্রের পদ্মেতে পড়ে, ভ্রমর ভুলে র’লো॥
মা, নিম খাওয়ালে চিনি ব’লে, কথায় করে ছলো।
ও মা, মিঠার লোভে, তিত মুখে সারাদিনটা গেল॥
মা, খেলবি ব’লে, ফাঁকি দিয়ে নাবালে ভূতলো।
এবার যে খেলা খেলালে মাগো, আশা না পূরিল॥
রামপ্রসাদ বলে, ভবের খেলায়, যা হবার তাই হলো।
এখন সন্ধ্যাবেলায়, কোলের ছেলে, ঘরে নিয়ে চলো॥
কেবল আসার আশা ভবে আসা, আসা মাত্র হলো।
যেমন চিত্রের পদ্মেতে পড়ে, ভ্রমর ভুলে র’লো।
মা, নিম খাওয়ালে চিনি বলে, কথায় করে ছলো।
ও মা, মিঠার লোভে, তিত মুখে সারাদিনটা গেল॥
মা, খেলবি বলে, ফাঁকি দিয়ে নাবালে ভূতলো।
এবার যে খেলা খেলালে মাগো, আশা না পুরিল॥
রামপ্রসাদ বলে, ভবের খেলায়, যা হবার তাই হলো।
এখন সন্ধ্যাবেলায়, কোলের ছেলে, ঘরে নিয়ে চলো॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
