
কেমনে কাটাই বলো এ মধু রজনী
তুমি না এলে কাছে হায় গো সজনী ॥
‘পিউ পিউ পিউ কাঁহা’ ডাকে মনকোণে
এসো প্রিয় চুপিচুপি মৃদু চরণে
তুমি বিনা ঝরে যায় মনের কামিনী ॥
এই ফুলসাজ মোর যায় যে বিফলে
আঁখি দুটি অভিমানে ভরে বাদলে
তুমি বিনা মিছে হলো এমন যামিনী ॥
অপরিচিতা (২৯ নভেম্বর ১৯৬৮)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
