কেরে বামা কার কামিনী

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

প্রসাদী সুর – একতালা।

কে রে বামা কার কামিনী।
ব’সে কমলে ঐ একাকিনী॥
বামা হাস্ছে বদনে, নয়ন-কোণে,
নির্গত হয় সৌদামিনী॥
এ জনমে এমন কন্যে, না দেখি না কর্ণে শুনি।
গজ খাচ্ছে ধ’রে, ফিরে উগরে, ষোড়শী নবযৌবনী॥

প্রসাদী – একতালা

কেরে বামা কার কামিনী।
ব’সে কমলে ঐ একাকিনী॥
বামা হাস্ছে বদনে, নয়ন-কোণে, নির্গত হয় সৌদামিনী॥
এ জনমে এমন কন্যে, না দেখি না কর্ণে শুনি।
গজ খাচ্ছে ধ’রে, ফিরে উগরে, ষোড়শী নবযৌবনী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *