কেহে তুমি সুন্দর

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

কেহে তুমি সুন্দর; অতি সুন্দর অতি সুন্দর।।

কভু নবীন ভানু ভালে,

কভু ভুষিত নীরদ মালে,

কভু বিহগ কুজিত কুহক কন্ঠে

গাহিছ আতি সুন্দর।।

কছু নির্মল নীল প্রাতে

ঐ কনককিরীট-মাথে

তব অভ্রভেদী অচলাসনে

রাজিত অতি সুন্দর।।

কভু পুস্পিত নভ-কুঞ্জে

তব নৈশ বংশী গুঞ্জে;

কভু পীত-জ্যোৎলা-বসন শ্যাম,

মূরতি অতি সুন্দর।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *