কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে

খান আতাউর রহমান

Movie: এ দেশ তোমার আমার (২৫ ডিসেম্বর ১৯৫৯) Lyricist: খান আতাউর রহমান, কণ্ঠ : সোহরাব হোসেন, 1 min read September 17, 2026

কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে
অবুঝের মতো রে
কেন এত প্রেম এত ভালোবাসা
হারানো দিনের তরে ৷

কত যে আশায় বাঁধে ওরা ঘর তবু তো সে ঘর ভাসে
কত যে আঘাত ধরণিরে দিয়া একেলা নিয়তি হাসে
কত যে প্রাণের আধো ফোঁটা ফুল
বাতাসে ঝরিয়া পড়ে ৷৷

হয়তো কোথায় নিভেছে বাতি জেগে থাকা কার ঘরে
হয়তো কোথায় জেগেছে কাঁদন বিদায় দেবার পরে।

হৃদয় ভরিয়া রেখেছিস তুই চলে যাওয়া কার স্মৃতি
এ মাটির দেহ স্মৃতিটুকু নিয়া একদিন হবে মাটি
মহাকাল বুঝি উদাসীন মনে
হিসাব-নিকাশ করে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খান আতাউর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *