কে ডাকিল আমারে আঁখি তুলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – কার্ফা

কে ডাকিল আমারে আঁখি তুলে,

এই প্রভাতে তটিনি-কূলে কূলে॥

ওই ঘুমায়ে সকলই, জাগেনি কেউ,

জল নিতে আসেনি এখনও বউ,

শুধু তব নদীতে জেগেছে ঢেউ,

মেলেছে নয়ন কানন-ফুলে॥

যে সুবাস ঝরে ও এলোকেশে

কমলে তা দিলে নাহিতে এসে,

তব তনুবাস দিঘিতে ভেসে

মাতাইছে, মধুপ পথ ভুলে॥

ও শিশির কপোল-স্বেদবারি

পড়িল ঝরি নয়নে আমারই

জাগিয়া হেরি রূপ মনোহারী

দাঁড়ায়ে উষসী তোরণ-মূলে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *