কে তুমি বসি নদীকূলে একেলা

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

কে তুমি বসি নদীকূলে একেলা?

কারলাগি এত উতলা?

কে তরী বাহি আসিবে গাহি?

খেলিবে তার সনে কি খেলা?

সারাবেলা গাঁথ মালা-

ঘরের কাজে একি হেলা?

ছলনা করি আন গাগরি

কারলাগি বলো অবেলা?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *