কে তুমি মন উদাসী

আসিফ আকবর

1 min read March 8, 2020

কে তুমি মন উদাসী
মনের খবর জানতে চাও,
উথাল পাথাল প্রেম যমুনায়
উল্টো দিকে বৈঠা বাও।
এ কোন প্রেমের আগুনে
আমাকে পোড়াতে চাও,
এ কোন প্রেমের আগুনে
আমাকে পোড়াতে চাও॥ (×2)
তোমার চোখের তারায় তারায়
যে প্রেমের ছড়াছড়ি,,
সে তো এক অগ্নিগিরি॥ (×2)
চাইনা সেই অগ্নিগিরি
এ বুকে ছড়িয়ে দাও,
এ কোন প্রেমের আগুনে
আমাকে পোড়াতে চাও।
কেন মিছে স্বপ্ন দেখাও
স্বপ্নটা যাবে ভেসে,,
দু’চোখের জলোচ্ছাসে॥ (×2)
চাইনা সে জলোচ্ছাসে
আমাকে ভাসিয়ে দাও,
এ কোন প্রেমের আগুনে
আমাকে পোড়াতে চাও। (ঐ)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আসিফ আকবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *