কে নিবি ফুল কে নিবি ফুল

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

তিলং-খাম্বাজ মিশ্র তালফেরতা

কে নিবি ফুল কে নিবি ফুল।

টগর যূথী বেলা মালতী

চাঁপা গোলাব বকুল।

নার্গিস ইরানি গুল॥

আমার যৌবন-বাগানে

হাওয়া লেগেছে ফুল জাগানে,

চলে যেতে ঢলে পড়ি

খুলে পড়ে এলোচুল।

তনু মন আকুল, আঁখি ঢুলু ঢুল॥

ওগো ফুটেছে এত ফুল, ফুল-মালি কই,

গাঁতিবে মালা কবে, সেই আশে রই,

সে মালা দিব কারে, ভেবে সারা হই,

সহিতে পারে না এ ফুল-ঝামেলা

চামেলী পারুল॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *