
কে রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে।
আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা—
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে।
আন্ বাঁশি— আন্ রে তোর আন্ রে বাঁশি,
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে।
আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি—
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-বাতি করবে মধুর,
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
