কোথায় থেকে আইছো মনা

নাঈম মিয়া

1 min read September 17, 2026

কোথায় থেকে আইছো মনা
প্রশ্ন করে বারেবার
কিবা প্রশ্নে পড়লো নাঈম
উত্তর কী তাহার।।

রঙ্গে ঢঙ্গে যায় কেটে দিন
ভালোই তো তোমার
ভবমায়ায় দিন কাটে
করে আমার আমার।।

ছাইড়া আসলাম স্বর্গপুরি
চলে যাব আবার
আজরাইল ডাকিবে যখন
পেছনে আমার।।

স্বর্গপুরি ছাইড়া আইলে
এই জগত মাঝার
নাঈমে কয় এ প্রশ্নটা
করে কী দরকার।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *