কোনো কথা আর শুধাবো না আজি বিদায় গোধূলি বেলা

প্রণব রায়

1 min read September 17, 2026

কোনো কথা আর শুধাবো না আজি বিদায় গোধূলি বেলা,
শেষ কথা শুধু বলে যাও একি ভালবাসা না এ খেলা ||
ভালো কি লাগে নি মোর যত গান,
কিছু অনুরাগ কিছু অভিমান——–
আমার ছোঁয়ায় মন ভোলে তব জাগে নি কি মধুমেলা ||
জানি তোমার আমার এই পরিচয় ভুলে যাবে একদিন,
হয়তো কখনও ঘুমভাঙা রাতে বাজিয়ে স্মৃতির বীণ |
নয়নে আমার রাখিয়া নয়ন
কভু কি দেখো নি মধুর স্বপন——
আজ বলে যাও যাহা দিতে চাও মালা, না সে অবহেলা ||

কথা – প্রণব রায়, সুর – দুর্গা সেন, কণ্ঠ – বেচু দত্ত

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *