কোন্ সুন্দর নব প্রভাতে

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

কোন্ সুন্দর নব প্রভাতে,

তুমি উদিলে, ধরা জাগিল হে!

স্নিগ্ধ মলয় বহিল মন্দ,

বনকুসুম

তব বদনচুম্ব মাগিল হে!

দুখ মিনগনে, ধরাবাসিজনে,

আনন্দকিরণে ভাসিল-

মোহ-জলদ সরিল, সবারি হৃদয়-

আঁধার টুটিল হে;

জয় মঙ্গল রূপী নবরবি রবে

সবে বন্দন গাহিল হে!

আবার সান্ধ্যগগনে সি-মিত করিণে

চলিরে, নিভিল উজল ভাতি হে,

অস-, নিখিল ব্যস্ত, দিয়ে গেলে

দুখরাতি হে,

সবে ডুবিল ঘোর অন্ধ তিমিরে,

নিরাশায় চিত ভরিল হে!

আর কি কভু এ ভাগ্য-গগনে

উদিবে করুণা করিয়া?

দাঁড়াও! সৌম্য-মুরতি হেরি,

এ তৃষিত নয়ন ভরিয়া

তবে মিলনের ভয়ে বিরহ ভীতি

হৃদয় আকুল করিল হে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *