কোন চোখ দি দেখছ বন্ধের রুপ রঙ্গের ফানুস রে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

কোন চোখ দি দেখছ বন্ধের রুপ রঙ্গের ফানুস রে
কোন চোখ দি দেখছ বন্ধের রুপ
সহ্য করতে পাররায়নি উজালা প্রকোপ রে।।

দেখছনি দেখছনি তুমি বন্ধেরই আচরণ
কেমনভাবে করে ঐ বন্ধে জীবন যাপন
না বুঝিলে রাও কইরো না – রঙ্গের ফানুস রে
তুমি থাকো থাকো রে হইয়া চুপ।।

রুপ জ্বালায় মইরোনা বন্ধের নাই রুপের ছিরি
ভবমাঝারে আইসা করে মাগনা বেটাগিরি
বেটাগিরিত তাল দিও না- রঙ্গের ফানুস রে
প্রতিবাদ করিও করিও ধপাধপ।।

নাম জাননি ঐ বন্ধের রুপ ন দিলে বর্ণন
কোনো কাম জাননা ফানুস হইয়ো না এমন
নাঈম তাহার নাম – রঙ্গের ফানুস রে
মানুষ রুপে দুনিয়াতেই টপ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *