
কোন বা দেশের মানুষ গো, ও বলো
কোন বা দেশে যাবো।
কোন বা দেশে গেলে দয়াল
তোমার নাগাল পাবো।।
ওরে রইলাম বিপক্ষের দেশে,
সাধন ভজন হইবে কিসে,
আমি কাল কাটালাম পরবাসে;
……..
আমার যার যা আছে,
যায় তার কাছে
………
ও আমি কার মুখপানে চাবো।।
মূল প্রবৃত্তি সাধক সিদ্ধি
ও আমার কোন দেশে নাই স্থিতি
তাই ফকির লালন বলে, কি হবে গতি
কোন গুণে সিরাজ সাঁইর চরণ পাবো।।
—
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩১-৩২
এই গানে অন্তরার ৪র্থ চরণ এবং সঞ্চারীর ৩য় চরণ নেই। এতে গানের অঙ্গহানি ঘটেছে। ‘ডট’ চিহ্ন দ্বারা এই ‘মিসিং’ চরণ দেখানো হয়েছে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
