ক্বলবে ধরিলে ঝংকার তেল দিলেও ছুটে না

নাঈম মিয়া

1 min read September 17, 2026

ক্বলবে ধরিলে ঝংকার
তেল দিলেও ছুটে না
ছয় রিপুরে ভজলে ও মন
মুর্শিদ ভজলে না।।

কামিনী কাঞ্চনের নেশায়
পড়ে রইলে ভবের মায়ায়
নাহি চিনিলে আপনায়
শুনলে না মুর্শিদ মানা।।

মুর্শিদ হয় পারের কান্ডার
মুর্শিদ হয় মন সততার ভান্ডার
ভরসা করিলে তাহার
কখনো ঠেকিবে না।।

মুর্শিদ হলো সত্য আশা
দিও তারে ভালোবাসা
করবে না তোমায় নৈরাশা
পূরবে আশা বাসনা।।

ভজে দেখ মুর্শিদের চরণ
তুমি ঠেকিবে না কখন
তাহার মাঝে সাঁকার মদন
জানে সত্যের মণ্ত্রণা।।

কয় ভাবিয়া নাঈম মিয়া
ও মন তুমি হও দেওয়ানা
সঠিক পথের সন্ধান পাবে
করো মুর্শিদ ভজনা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *