খেলা খেলা দিয়ে শুরু

শ্রীকান্ত আচার্য

Lyricist: শ্রীকান্ত আচার্য 1 min read September 17, 2026

খেলা খেলা দিয়ে শুরু

খেলতে খেলতে শেষ

কেউ বলেছিল ছিঃ ছিঃ

কেউ বলেছিল বেশ

কেউ বেসেছিল ভালো

কেউ খুঁজেছিল আলো

কেউ আলো খুঁজে পায়নি বলেই –

হয়তো নিরুদ্দেশ

কেউ বলেছিল আগে

কেউ বলেছিল পিছে

কেউ আগুপিছু বুঝতে না পেরে

খুঁজে মরেছিল মিছে

সাথী খুঁজে পেতে হবে-

তবে শুরু হবে খেলা

একা একা সারা ফেরে সাথীহারা

কি হবে তাদের বেলা?

হেরে গেল যারা কালো মুখ

জিতে যাওয়া দল আলো ছুঁক

—————–

ছবি: খেলা

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি শ্রীকান্ত আচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *