গান ফুরানো জলসাঘরে

ইলা বসু

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: রবীন চট্টোপাধ্যায় 1 min read September 17, 2026

গান ফুরানো জলসাঘরে
অমন করে আর থেকো না
নিভলে রঙিন ঝাড়লন্ঠন
নেভার পরে আর দেখোনা ।।

যত্নে-শেখা অভিনয়ে
যে-মন গেছে কথা কয়ে
তার কাঁচা রঙ পাকা করে
প্রাণের ছবি আর এঁকোনা ।।

বাসি মালা ফেলে দিও
কণ্ঠ তোমার আরাম পাবে
রাতের নেশা দিনের আলোয়
কাটবে কত সহজ ভাবে ।

পায়ে বেঁধো বাজবে নূপুর
বাঁধলে বুকে পাবে না সুর
দাও গো বিদায় নাও গো বিদায়
নতুন নামে আর ডেকোনা ।।

***

গান – গান ফুরানো জলসাঘরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ইলা বসু পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *