গুরুপদে ডুবে থাক রে আমার মন

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

গুরুপদে ডুবে থাক রে আমার মন।

গুরুপদে না ডুবিলে জনম যাবে অকারণ।।

গুরু-শিষ্য এমনই ধারা

চাঁদের কোলে থাকে তারা

আয়নাতে লাগায়ে পারা

দেখে ত্রিভুবন।।

শিষ্য যদি হয় কায়েমী

কর্ণে দেয় মন্ত্রদানী

গুরু নিজ নামে হয় চক্ষুদানী

নইলে অন্ধ দুই নয়নে।।

ঐ দেখা যায় আন্‌কা লহর

অচিন মানুষ অচিন শহর

সিরাজ সাঁই কয়, লালন রে তোর

জনম গেল অকারণ।।

————————-

বাউল কবি লালন শাহ, পৃ. ৩০৫

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *