
গুরুপদে নিষ্ঠা মন যার হবে।
যাবে তার সর্ব্বস্ব সার,
অমূল্যধন হাতে সেহি পাবে।
গুরু যার হয় কাণ্ডারী
চালায় তার অচল তরী,
ভব-তুফান বলে ভয় কি তারি,
নেচে গেয়ে ভবপারে যাবে॥
আগমে নিগমে তাই কয়,
গুরুরূপে দীন-দয়াময়,
অসময়ে রে সখা সে হয়,
কাঙ্গাল হয়ে যে তারে ভজিবে॥
গুরুকে মনুষ্য জ্ঞান যার
অধোপথে গতি হয় তার
অধীন লালন বলে, তাই আজ আমার
ঘটলো বুঝি মনের কু-স্বভাবে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
