গুরু বল নৌকা খোল

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

গুরু বল, নৌকা খোল

সাধের জোয়ার যায়।

আমার মন পবনে ঢেউ উঠেছে

প্রেমের বাদাম দেও নৌকায়।।

আবার পাছের নৌকার মাঝি ভাল

তারা বেয়ে আগে গেল

ও আবার ফিরে ফিরে চায়।

আমার মন-মাঝি সে ডেকে বলে

নাও লাগাইও প্রেম-তলায়।।

একে তো মোর জীর্ণ তরী

পাপের বোঝাই হয়েছে ভারি

কোনদিন যেন ডুইবা মরি

তাই লালন বলে, গুরু আইসা হও কাণ্ডারী

সেই প্রেমের নৌকায়।।

———————

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪২-৪৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *