গুরু-রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে

লালন

Lyricist: লালন 1 min read September 6, 2026

গুরু-রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে।
কিসের আবার ভজন-সাধন লোক-জানিত করে॥
বকের ধরন-করণ তাহার হয়
দিক-ছাড়া তার নিরিখ সদাই
ও সে পলক ভরে নিরিখ ধ’রে যায়
সে ভবপারে॥
জ্যান্তে গুরু না পেলাম হেথা
ম’লে পায় সে কথার কথা
সাধক জানে গুরু মিলে না যথাতথা
সদাই দেখে ভজে তারে॥
গুরু-ভক্তের তুল্য দিব কি
যে ভক্তিতে সাঁই থাকে রাজি
লালন বলে, গুরু-রূপে
নি-রূপ মানুষ ফেরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *