গো মা আনন্দময়ী হয়ে

বাংলা গান

1 min read September 17, 2026

গো মা আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ কোরো না৷

(ওমা) ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না৷৷

তপন-তনয় আমায় মন্দ কয়, কি বলিব তায় বল না৷

ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা৷

অকুল পাথারে ডুবাবি আমারে (ওমা) স্বপনেও তাতো জানি না৷৷

আমি অহর্নিশি, শ্রীদুর্গানামে ভাসি, তবু দু:খ রাশি গেল না৷

এবার যদি মরি ও হরসুন্দরী, তোর দুর্গানাম আর কেউ লবে না৷৷

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *