ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি

শৈলেন রায়

1 min read September 17, 2026

ঘন অম্বরে মেঘ সমুদ্র দোলে রহি রহি,
সঘন গগনে কাঁদে কে বিরহী ||
অর্জুন অরন্যে ছায়া ঘিরে
মত্ত অধীর পুরবৈয়োঁ ফিরে,
ঝঞ্ঝার নিস্বন ঝনন ঝননন চলে বহি ||
নটরাজ নাচে, ওড়ে মেঘজটা
দ্রিমি দ্রিমি ডম্বরু গম্ভীর বাজে—
সতীহারা শংকরে দে সতী দে
অন্তরে মন্থর বিরহ বিরাজে |
’সতীরে পিরায়ে দে ধূর্জটিরেï’ বেদনা বিদ্যুৎ আকাশ চিরে
অশ্রুর উচ্ছল কলকল কল্লোলিনী সে গেল কহি ||

কথা – শৈলেন রায়
সুর ও শিল্পী–কৃষ্ণচন্দ্র দে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক শৈলেন রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *