চম্পা পারুল যূথী টগর চামেলা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কালাংড়া খেমটা

চম্পা পারুল যূথী টগর চামেলা।

আর সই সইতে নারি ফুল-ঝামেলা॥

সাজায়ে বন-ডালি

বসে রই বনমালী

যারে দিই এ ফুল সেই হানে হেলাফেলা॥

কে তুমি মায়ামৃগ

রতির সতিনি গো?

ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥

ফুলের সাথে প্রিয়

ফুল-মালীরে নিয়ো,

তুমিও একা সই, আমিও একেলা॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *