চলে গেছো তাতে কি (Sad Version)

1 min read July 4, 2020

চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি,
তুমি আছো হৃদয়ের আয়নায়।
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?

হাসতে কেন তুমি শেখালে আমায়
কেনই বা বলো কাঁদালে?
কেন করেছিলে এতটা আপন
যদি হারাবে আড়ালে।
আজ সব স্মৃতি কি
বলো হয়ে গেছে শেষ বলোনা ?

কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে
ধরেছিলে এই হাত,
জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে
একাকী আমার এই রাত।
আজ সব চাওয়া কি
বলো ফুরিয়ে গেছে বলোনা?

বলেছিলে এক আকাশে উড়বো আজীবন
চুপিচুপি হবে আলাপন,
হাতে হাত রেখে কাটাবো জীবন
কথা হবে অকারণ।
আজ সব কথা কি
বলো হয়ে গেছে শেষ বলোনা?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *