
চারিটি চন্দ্র ভাবের ভুবনে।
ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয়
তাই জানে অনেক জনে॥
যে জানে সে চন্দ্র-ভেদ কথা
বলবো তার কি ক্ষমতা,
ও সে চাঁদ ধরে পায় চাঁদ অন্বেষণ,
যে চাঁদ কেউ না পায় গুণে॥
একচন্দ্রে চারচন্দ্র মিশে রয়,
ক্ষণেক ক্ষণেক বিভিন্ন রূপ হয়,
ও সে মণির কোঠায় খবর জানগে,
সকল খবর সেই জানে॥
ধরতে চায় মূল চন্দ্র কোন্ জন,
গরল চন্দ্র করো নিরূপণ,
সিরাজ সাঁই কয়, দেখরে লালন
বিষামৃত মিলনে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. View the source text
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
