চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএ হাম বুঝিয়ে অনুমানে

শশীশেখর

1 min read September 17, 2026

চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী

অতএ হাম বুঝিয়ে অনুমানে।

মধুনগর-যোষিতা সবহুঁ তারা পণ্ডিতা

বান্ধল মন সুরতরতি-দানে।।

গ্রাম্য-কুলবালিকা সহজে পশুপালিকা

হাম কিয়ে শ্যাম-উপভোগ্যা।

রাজকুলসম্ভবা ষোড়শী নবগৌরবা

যোগ্যজনে মিলয়ে যেন যোগ্যা।।

তত দিবস যাপই নিম্ব-ফল চাখই

অমিয়-ফল যাবত নাহি পাওয়ে।

অমিয়-ফল ভোজনে উদর-পরিপূরণে

নিম্বফল দিগে নাহি ধাওয়ে।।

তাবত অলি গুঞ্জরে যাই ধুতুরা-ফুলে

মালতী-ফুল যাবত নাহি ফুটে।

রাই-মুখ-কাহিনী শশিশেখরে শুনি

রোখে ধনী কহয়ে কিছু ঝুটে।।

—————-

মাথুর-বিরহবিলাপ ।। শশীশেখর ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন শশীশেখর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *